1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তোফায়েল আহমেদের জানাজা ও শেষ শ্রদ্ধা নিয়ে বিতর্ক: ‘মানসিকতার সংস্কারও জরুরি’ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ১৪ জনের কারাদন্ড

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এরমধ্যে ১২ জনকে তিনমাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানাপুলিশ সুত্রে জানাগেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

 

তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব