1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও পথসভা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও পথসভা

জিতু আহমদ, ওসমানীনগর প্রতিনিধি::

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাজপুর বাজারে এসে পথসভায় অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহ আজমল আলী আতিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুল ইসলাম রাজুর পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, “২৪ শের গণঅভ্যুত্থানের মহানায়ক ভিপি নুরের ওপর হামলা মানে সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এইচ মুহিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা বাবুল মামুন, সালেহ আহমদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইব্রাহিম আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব