1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাণীংশকৈলে চিকিৎসকের সিরিয়ালের কারণে চেম্বারের সামনে নবজাতকের মৃত্যু:

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চিকিৎসকের চেম্বারের সামনে সারাদিন অপেক্ষার পর মায়ের কোলেই ৬ মাস বয়সী রমেসা জান্নাত নামে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার নামক এক প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে ফোন কেটে দেন। নবজাতকটি উপজেলার উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা মো. আজাদের মেয়ে।

শিশুটির পিতা আজাদ জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাচ্চা নিয়ে শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার শিশু চিকিৎসক ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান রিপনের কাছে আসি। চিকিৎসককে দেখানোর জন্য আমরা ৮৩ নম্বর সিরিয়াল নিই। বাচ্চার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য আমরা সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারীদের অনুরোধ করি। অনেক অনুরোধ করার পরও সহকারীর অবহেলায় আমরা বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারিনি। ৭ ঘন্টা পর মায়ের কোলেই সে মারা যায়। এ ব্যাপারে ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান (রিপন) বলেন, বাচ্চাটি আমার চেম্বারে এসেছে মৃত, বাইরে সহকারীর সাথে কী হয়েছে পরে জানতে পেরেছি।

জানতে চাইলে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব