Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকসারা দেশ

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার ছেলের হৃদয়বিদারক ফেসবুক পোস্টে আলোড়ন

By আওয়াজ সিলেট
28/08/2025 1 Min Read
0

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার ছেলের হৃদয়বিদারক ফেসবুক পোস্টে আলোড়ন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় গৌরবের ইতিহাস। সেই রক্তক্ষয়ী যুদ্ধে লাখো মুক্তিকামী মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু আজ স্বাধীনতার অর্ধশতাব্দী পরও বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে অবমাননার শিকার হতে হচ্ছে—যা মুক্তিযুদ্ধের চেতনা ও গৌরবকে প্রশ্নবিদ্ধ করছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধার ছেলে একটি পোস্ট দিয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন—

“আমার বাবা একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। আমি আমার মৃত বাবার মর্যাদার ফাঁসি চাই …?? কেনো মুক্তিযুদ্ধে গিয়েছিলো ..?”

এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও অবমূল্যায়নের ঘটনাকে কেন্দ্র করে।

আজকের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রকাশ্যে তাঁদের অবমাননা করা হয়েছে। অভিযোগ উঠেছে, জামাত-শিবিরের মদদপুষ্ট একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করছে, তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারগুলো ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরও অনেক মুক্তিযোদ্ধা দারিদ্র্য ও অবহেলার মধ্যে জীবন যাপন করছেন। অনেকে তাঁদের ন্যায্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহার, তাঁদের সন্তানদের প্রতি বৈষম্য এবং শহীদ পরিবারের প্রতি অবজ্ঞার ঘটনাও সামনে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা মানেই জাতির ইতিহাসকে অবমাননা করা। মুক্তিযুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়—এটি জাতির আত্মপরিচয়। আর সেই যোদ্ধাদের যদি মর্যাদা না দেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম ভুল শিক্ষা পাবে।

ফেসবুক পোস্টটি আজকের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে—
“আমরা কি সত্যিই আমাদের মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে পেরেছি?”


 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা

Next

যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.