Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জগন্নাথপুরে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযানে ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

By আওয়াজ সিলেট
27/08/2025 1 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরের সদর বাজারে ফুট পাতের অবৈধ ও অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ২৭ আগস্ট সকাল ১০.৩০ টা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন, জগন্নাথপুর ও জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ, এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,।

এতে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ, বাজার সেক্রেটারি, বাজার ইজারাদার, পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পৌর শহরের জগন্নাথপুর সদর বাজারে প্রায় ৩০-৪০টি ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও কিছু মালামাল জব্দ করা হয়েছে। ০৫টি দোকানকে নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পৌর শহরের হেলিপ্যাড পয়েন্ট হতে পৌর পয়েন্ট হয়ে চিলাউড়া পয়েন্ট, ডাকবাংলো ব্রীজের মুখে, সবজির বাজার গলি, থানাগলি সহ অন্যান্য গলিতে উচ্ছেদ অভিযান করা হয়। কিছু দোকানকে জরুরিভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় আসবে।

উচ্ছেদ অভিযান পরবর্তীতে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে জগন্নাথপুর নলজুর নদীর ওপর নির্মানাধীন আর্চ ব্রীজ সংলগ্ন বাশের ব্রীজের মেরামত কাজ পরিদর্শন করা হয়। শীঘ্রই সম্পন্ন হবে। আর্চ ব্রীজের কাজের গতি তদারকি করা হয়।ইতোমধ্যে পৌর পয়েন্ট থেকে সিএনজি স্ট্যাণ্ড সরানো হয়। ডাইভার্শন বেইলি ব্রীজ হতে উপজেলা ভূমি অফিস পর্যন্ত রাস্তা মেরামত করা হয়েছে।

 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, নির্দেশনা অমান্য করায় ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে চট্টগ্রাম বিভাগে কর্মসূচির সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Next

৫৫ বছরের নারীর ১৭তম সন্তান জন্মদান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.