1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 


ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি

ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা চলছে আজ। আগামী ২৫শে আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে হেভি ওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ব্যবসায়ী মহলে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেঞ্চুগঞ্জ বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যিনি কার্যকর ভূমিকা রাখবেন তাকেই তারা নেতৃত্বে দেখতে চান। ফলে এ নির্বাচনে ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আগামী ২৫শে আগস্টের নির্বাচনের ফলাফলের দিকে বাজারের ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষও তাকিয়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব