Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধরাজনীতিসিলেট

এম ইলিয়াস আলীর সন্ধানে উত্তাল ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By আওয়াজ সিলেট
17/08/2025 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম এম ইলিয়াস আলী। তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না—ছিলেন নিপীড়িত মানুষের আশার প্রতীক, ছিলেন সংগ্রামী নেতৃত্বের অগ্নিশিখা। কিন্তু ২০১২ সালের ১৭ এপ্রিল রাতের আঁধারে ঢাকার বনানী থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান এই সাহসী রাজনীতিক নেতা। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ এক যুগেরও বেশি সময়,তবুও তার কোনো খোঁজ মিলেনি।

সন্ধান দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন কর্মসূচি পালন করলেও এখনও কোনো সুরাহা মেলেনি।

এরই ধারাবাহিকতা রবিবার সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়, অত্যাচার এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় ইলিয়াস আলীকে গুম করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রহস্যময় ‘আয়নাঘর’ থেকে মুক্তি পাচ্ছেন নিখোঁজ অনেকে। কিন্তু এখনও এম ইলিয়াস আলীর খোঁজ দিতে পারে নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার । সরকারের কাছে আমাদের দাবি অতিবিলম্বে আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।


বক্তারা আরও বলেন, ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাকে ফেরত না দেওয়া হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বর্তমান সরকারের উদাসীনতায় ইলিয়াস আলীর সন্ধান মিলছে না। তাই এ আন্দোলনকে আরও তীব্র করে তুলতে শিগগিরই বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী,জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম , সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইস্তা মিয়া,নুরুল ইসলাম সফিক,যুগ্ন সম্পাদক কয়েছ চৌধুরী, মাযহারুল ইসলাম মানিক ,শাহিন মিয়া, এস.এম মাসুদ,সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,আব্দুল জমির,উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,জুয়েল মিয়া,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী,দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি,প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু,সহ-অর্থ সম্পাদক সোহেল আহমদ দলা ,সহ প্রচার সম্পাদক ফজর আলী,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কাওছার আহমদ,বিএনপি নেতা হারুনুর রশীদ, হাজী সুজন আলী, আব্দুল হান্নান, সভাপতি মান্নান বক্স,আবুল বশর, আব্দুল মতিন, হেলাল আহমদ, সাহেদ আহমদ চৌধুরী,শাহাব উদ্দিন সুহেল, জুনু মিয়া , দুলু মিয়া , আব্দুর রব , লাহিন হোসেন, তাজুল ইসলাম,সাইফুল ইসলাম ,রেজন আহমদ, ছালিকুর রহমান,কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল , উলামা দলের আহবায়ক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ন আহবায়ক রাজু আহমদ,তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমুখ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে মাদকসহ বিজিবির হাতে ২ জন গ্রেপ্তার ।

Next

বিএনপি ইসলামী মুল্যবোধে বিশ্বাসী, উদার একটি রাজনৈতিক দল:ইলিয়াসপত্নী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.