1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল সীমান্ত পিলার ৩৪২ থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন—
১) মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা।
২) মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৩) মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৪) মোঃ হোসেন শেখ (১৩), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৫) মোছাঃ কারিনা বেগম (৪০), স্বামী: মৃত বাবুল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৬) মোছাঃ মনোয়ারা বেগম (৬০), স্বামী: আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৭) মোঃ সালমান শেখ (২৮), পিতা: মোঃ আব্দুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৮) মোছাঃ আছিয়া বেগম (২৫), পিতা: মৃত তোতা শেখ, গ্রাম: ফুলকান্দি মধুপাড়া, ইসলামপুর, জামালপুর।

বিজিবি জানায়, আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে পুশইন হয়েছিলেন। বর্তমানে তারা ফকিরগঞ্জ বিওপি ক্যাম্পে অবস্থান করছেন এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব