1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই। অনেক উপকারী ফল তেতুল বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর হামলা : নিন্দা ও প্রতিবাদের ঝড় বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন বড়লেখার রাহেনা বেগম সংরক্ষিত নারী আসনের নমিনেশন জমা দিলেন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগরের উদ্যোগ


গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, সিলেট মহানগর শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হক এবং সঞ্চালনা করেন সাংবাদিক রাজন আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ ফয়ছল জামিল, মো. শরীফ আহমদ (সম্পাদক, দৈনিক হলি স্পিচ টিভি.কম), ছালিক আহমদ (ব্যুরো চিফ, দৈনিক আলোর জগৎ)।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক বিপ্লব পাল এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আব্দুল আজিম (সাধারণ সম্পাদক, সিলেট রেফারি অ্যাসোসিয়েশন)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,

  • “গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ন্যাক্কারজনক। এই ঘটনার বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।”

তারা সারাদেশে সাংবাদিকদের উপর চলমান নিপীড়ন, হুমকি ও হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিক রাজন আহমদ সিলেটে সত্য উদঘাটনের সাহসিকতায় অবিচল থাকায় একটি মহল তাকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। বক্তারা এসব হুমকির তীব্র নিন্দা জানান এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফখর আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব