Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

মালয়েশিয়ায় মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাসের লাশ তার নিজ গ্রামে পৌঁছেছে

By আওয়াজ সিলেট
20/07/2025 1 Min Read
0

 

আঃজলিল,স্টাফ  রিপোর্টার:-

মালয়েশিয়ায় স্ট্রোক জনিত কারনে মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাস (২৮) লাশ দেশে তার নিজ গ্রামে পৌঁছেছে। মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে শনিবার (১৯ জুলাই) রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, রাত ৩ টার সময় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

জানা গেছে, যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের শিবু বিশ্বাসের ছেলে সুজিদ বিশ্বাস ১৩ জুলাই মালয়েশিয়ায় কাজ শেষে রুমে ফেরার পথে পতি মধ্যে হঠাৎ রাস্তায় স্ট্রোক করে পড়ে যায়।সেখান থেকে তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকার চেক প্রদান করে। এরপর অ্যাম্বুলেন্সে করে সুজিতের লাশ তার গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে বেলা ১২টার দিকে সুজিদ বিশ্বাসের সৎকাজ শেষে৷ পারিবারিক শ্বশান ঘাট এলাকায় সমাধি করা হয়।

সুজিদের পরিবারের পক্ষ থেকে জানা যায়

সুজিদ বিশ্বাস প্রায় দুই বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে গভীর শোক এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তার পরিবার।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

Next

এশিয়া মহাদেশের সেরা সার্জারি ডাক্তার সাধারণ মানুষের দাবি তাকে জামিনে বের করে চিকিৎসা করার সুযোগ দেয়া

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.