1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
চিকিৎসক ও জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র ভোগান্তিতে রোগীরা শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার। বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা নদীতে সেতু নির্মান করা হলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারও পরিবার। রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক

উৎসাহ মুখী পরিবেশে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

উৎসাহ মুখী বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন।

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ) বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গননা শেষে সন্ধার সময় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷ মোট ১২২৬ ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট।৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।

এতে সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী,যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদন পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম,দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনে জানান,সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে ১২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে ছিলেন।

এদিকে নির্বাচনের ফলফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব