Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধরাজনীতি

সংসদের উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অস্বাভাবিক: সালাহউদ্দিন আহমদ

By আওয়াজ সিলেট
14/07/2025 2 Min Read
0
Updated on 15/07/2025

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ প্রস্তাবকে ‘অস্বাভাবিক’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিশনের প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং বাংলাদেশের ইউনিটারি স্ট্রাকচার (একক সরকার কাঠামোর) সঙ্গে সাংঘর্ষিক। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৩তম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কমিশনের নতুন প্রস্তাবে বলা হয়েছে, দেশের ৬৪টি জেলা থেকে সরাসরি ভোটে ৬৪ জন এবং ১২টি সিটি করপোরেশন থেকে ১২ জন নির্বাচিত হয়ে মোট ৭৬ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিষয়টিকে ‘জেলা পরিষদ বা প্রাদেশিক কাঠামোর আদলে’ তৈরি প্রস্তাব আখ্যায়িত করে তিনি বলেন, ‘এটি পূর্বে আলোচিত হয়নি এবং এটি মোটেও যুক্তিযুক্ত বা প্রয়োজনীয় নয়।’

নতুন প্রস্তাবের বিষয়ে প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তো প্রভিন্সিয়াল (প্রাদেশিক) ধারণার মধ্যে যাচ্ছি না। আমরা ইউনিটারি টাইপ অব গভর্নমেন্ট (একক সরকার কাঠামো)। তাহলে এই ৭৬ জন সদস্যের ক্ষমতা বা কার্যপরিধি কী হবে? আবার সিটি করপোরেশনে তো আগে থেকেই একজন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন— তার সঙ্গে নতুন একজন প্রতিনিধি আনতে হবে কেন?’

দ্বিকক্ষ সংসদ সংক্রান্ত আলোচনায় এই বিএনপি নেতা বলেন, ‘আমরা আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবে ইতিমধ্যে আপার হাউস গঠনের প্রস্তাব দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। সেই উদ্দেশ্যে প্রতিনিধিত্বমূলক একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছিলাম।’

সালাহউদ্দিন আহমদ জানান, উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মোটামুটি ঐকমত্য আছে, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একমত হওয়া যায়নি। তিনি বলেন, ‘কেউ বলছে, নিম্নকক্ষের আসন অনুপাতে প্রতিনিধি আসবে, কেউ বলছে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন হতে হবে। কমিশন এখন এসব প্রস্তাব পর্যালোচনা করবে।’

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা নারী ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। এর ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে বর্তমানে সংরক্ষিত ৫০টি নারী আসন সংখ্যা ১০০-তে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আমরা মনে করি, এই আসনগুলো নির্বাচিত হোক বর্তমান সংবিধান অনুযায়ী বিদ্যমান পদ্ধতিতে।’ তিনি জানান, সরাসরি নারী আসনের জন্য নতুন করে ১০০টি সংসদীয় আসন নির্ধারণ করা বাস্তবভিত্তিক নয়।

কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ৩৩ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা যে কথা বলা হয়েছে সে প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো আরপিও অনুযায়ী দলের বিভিন্ন কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে পারিনি। বাস্তবতা হলো, আমাদের সমাজে অধিকাংশ নারী ধর্মীয় ও সামাজিক কারণে সরাসরি রাজনীতিতে আসতে দ্বিধা অনুভব করেন। তাই আমরা ধাপে ধাপে নারীর অংশগ্রহণ বাড়াতে চাই, ওভারনাইট কোনো বিপ্লবী পরিবর্তন নয়।’

এদিন বামপন্থী দলগুলোর পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ করার অভিযোগও উত্থাপিত হয়। তাদের দাবি, উচ্চকক্ষ নিয়ে যে ঐকমত্যের কথা বলা হচ্ছে, তা সত্য নয়। এ বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা তাদের অভিযোগ। তারা নিজেরাই ব্যাখ্যা দিতে পারবে। আমরা কোনো অভিযোগ করিনি, তাই আমাদের পক্ষ থেকে জবাব দেওয়ার প্রয়োজন নেই।’

আজকের আলোচনায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শংকরপুরে ভিজিডির চাল বিতরণে ওজনে কম দেওয়ায় বিক্ষোভ জনতার ,বিতরণ বন্ধের ঘোষণা ইউএনওর

Next

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যুবলীগের কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করছে দুর্বৃত্তেরা।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.