Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধ

ব্যবসায়ী কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

By আওয়াজ সিলেট
09/07/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের ব্যবসায়ী কুতুবউদ্দিনকে (৪২) কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

সোমবার (৭ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে গত ২২ জুন রাতে ঠাকুরগাঁও শহরের শুক নদীর সেতুর ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটকরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ঠাকুরগাঁও সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মো. আলভী আহমেদ এবং ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার মোহাম্মদ মানিক হোসেন।

জানা গেছে, ২২ জুন রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে আসা ছিনতাইকারীরা কুতুবউদ্দিনের গতিরোধ করে দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় কুতুবউদ্দিন ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৮ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

লন্ডনে থাকা আনোয়ারুজ্জামান চৌধুরীর ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’

Next

ভুল স্টেশনে নেমে যাওয়া মেয়েকে ধর্ষণ করা ড্রাইভার গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.