1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চিকিৎসক ও জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র ভোগান্তিতে রোগীরা শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার। বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা নদীতে সেতু নির্মান করা হলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারও পরিবার। রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক

ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ ও থ্রিহুইলারের সংঘর্ষে বাবা মেয়ে নিহত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে নৈশ্যকোচ ও থ্রিহুইলারের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুনের (১৫) মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামে।

মঙ্গলবার (২৪ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে যানা গেছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সকালে বাবার থ্রিহুইলার করে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে রাবিয়াতুন। এ সময় খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে একটি নৈশ্যকোচ এসে থ্রিহুইলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব