Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

জাকারিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ

By আওয়াজ সিলেট
21/06/2025 1 Min Read
0

সীমান্তের ওপারে ভারতের অংশে ঝুলে থাকা বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তবে জাকারিয়ার মৃত্যু নিয়ে রহস্য কাটছে না। জাকারিয়াকে হত্যা না সে আত্মহত্যা করেছে সেটি পরিষ্কার হয়নি। গতকাল শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।

এরপর বিজিবি মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য কোম্পানিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয়া হয়। জাকারিয়া আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা। পেশায় শ্রমিক জাকারিয়া গত সোমবার বিয়ে করেছিল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন- বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। ঘটনাস্থলটি জাকারিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। ১২৫৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি। ঘটনার পর নিহতের চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন- ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশ পুলিশের সেখানে যাওয়া সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নিয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ মরদেহটি হস্তান্তর করেছে। নিহতের বাবা আলাউদ্দিন জানান, কোনো পারিবারিক বিরোধ ছিল না। বুধবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি ছেলে ঘরে নেই। পরে শুনি সীমান্তের ওপারে একটি গাছে ঝুলছে তার মরদেহ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

স্ত্রীর কিডনিতে নতুন জীবন ফিরে পেলেন বিএনপির নেতা কুদ্সু বিশ্বাস হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরলেন

Next

সিলেট নগরীর সুবিদবাজারে ২৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে লড়াই

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.