Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত শিক্ষক কর্মকর্তাদের তথ্য নিচ্ছে শাবিপ্রবি

By আওয়াজ সিলেট
30/05/2025 1 Min Read
0

গণবিজ্ঞপ্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য নিচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তথ্য প্রদানের শেষ সময় আগামী ২৬ জুন বিকাল ৫ টা পর্যন্ত।

বুধবার (২৮ মে) রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী এবং হামলায় সহযোগীদের শনাক্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য, ঘটনার তারিখ, যথাযথ বিবরণ এবং প্রমাণাদি (যেমন ফটো, ভিডিও, সামাজিক মিডিয়ার স্কিনশট, জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এবং অনুরূপ প্রমাণাদি) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের অফিসে সিলগালা খামে সরাসরি অথবা Email: julymassrevolt24@gmail.com এ নিজ পরিচয়সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তথ্য প্রদানকারীর পরিচয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণরূপে গোপন রাখা হবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, প্লাবিত হতে পারে ১৪ জেলা

Next

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.