1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

আমি যতদিন আছি দেশের অনিষ্টকর কোনো কাজ হবে না: প্রধান উপদেষ্টা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‌‍‌‌‌‌আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।

রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ (অস্থিতিশীল) করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে এগিয়ে যায়।’

তিনি বলেন, সবাই একসঙ্গে বসায় সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি; ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে; যাতে আমরা এগোতে না পারি; যাতে সবকিছু কলাপস হয়ে যায়; যাতে গোলামিতে ফেরত যাই।’

তিনি বলেন, ‘আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব