1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

বগুড়া যুবলীগের সম্পাদক ডাবলু দুই দিনের রিমান্ডে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

বগুড়া জেলা যুবলীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নজরুল ইসলাম একটি নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করে। তবে নির্ভরযোগ্য সূত্রমতে র‌্যাব বা পুলিশ তাদের গ্রেফতার করেনি। জামায়াত-বিএনপির নেতাকর্মীরা মব সৃষ্টি করে তাদের আটক করে। এরপর মারপিট করে পুলিশে দেয়। এদের মধ্যে হিরোর হাত ভেঙে গেছে।

 

এ তিনজনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে শুধু ডাবলুর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। শনিবার ডাবলুকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

 

তবে মাশরাফি হিরো ও আরিফুর রহমান আরিফকে বগুড়ায় পাঠানো হয়নি। তাদের ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। সেখানে একটি মামলায় হিরোকে দুই দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

 

বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, গত বছরের ৪ আগস্ট সদরে একটি নাশকতার মামলায় আমিনুল ইসলাম ডাবলু আসামি। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রোববার আদালতের হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব