Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে বিজিবি কাছে ১৭ বাংলাদেশিকে আটক ।

By আওয়াজ সিলেট
18/05/2025 2 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্তে দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার ভোরে হরিপুর উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন শিশু, ২ জন পুরুষ ও ১১ জন নারীকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে।

বিজিবি কর্তৃক আটক ১৭ জন হলেন—যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্লা (৬)।

এ বিষয়ে চাপসার বিওপির দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জানান, আটক ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘ওই ১৭ জনকে বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশ ইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শার্শার বাগআঁচড়ায় এনসিসি ব্যাংক পিএলসি শাখার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।

Next

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.