Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতজাতীয়প্রবন্ধ

ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ

By আওয়াজ সিলেট
07/05/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত। গতকাল সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুজনের আইনজীবী এ্যাড. ফজলে রাব্বী বকুল বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় গত ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা। সাবেক এমপি সুজনকে ৪র্থ এবং তার বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মওদুদ আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক।

Next

ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.