Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে শিশু ও যুব বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”আলোচনা সভা অনুষ্ঠিত।

By আওয়াজ সিলেট
29/04/2025 2 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকাণ্ডের সফলতার গল্প নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। “বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি তাঁর বক্তব্যে শিশু ও যুবদের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “তোমরা এ জেলাকে কোন অবস্থানে দেখতে চাও, তোমাদের স্বপ্ন কী—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই উন্নয়নের প্রথম ধাপ। আজকের আলোচনায় যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে, তা আমাদের চিন্তার খোরাক দেবে। জেলা প্রশাসন সবসময় শিশু-যুবদের ইতিবাচক উদ্যোগে পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য, শিশু ফোরামের সভাপতি রত্না আক্তার, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি বর্ণা দাস, সদস্য সাদিয়া আক্তার ও হিমেল সরকার। বক্তারা শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা সচেতনতা ও সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ফোরামের সদস্যরা তাদের সফল সামাজিক উদ্যোগের গল্প উপস্থাপন করেন এবং ভিডিও চিত্রের মাধ্যমে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন। এতে উঠে আসে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন—বাল্য বিবাহ, শিশুশ্রম, মাদকাসক্তি ও নারী নির্যাতন মোকাবেলায় তাদের ভূমিকা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনা।

আলোচনায় অংশগ্রহণকারী অতিথিরা শিশু ও যুবদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার জন্য দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের সক্রিয় সামাজিক অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন। উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবকরা।

আলোচনা সভাটি শিশু ও যুবদের মাঝে সচেতনতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

Next

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্ত কমিটি গঠন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.