Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

বিনোদন

সিঙ্গাপুরে অপু বিশ্বাস, ভাইরাল হলো যে ছবি

By আওয়াজ সিলেট
08/04/2025 1 Min Read
0
Updated on 17/04/2025

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একক মায়ের মতো করে জীবন কাটাচ্ছেন। তবে ছেলের জীবনে শুধু মা-ই নন, বাবার ভালোবাসাও মেলে। অপু বিশ্বাসের সাবেক স্বামী, ঢালিউড মেগাস্টার শাকিব খান মাঝেমধ্যেই ছেলের সঙ্গে সময় কাটাতে যান অপুর বাসায়।

গত ঈদেও ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটে গিয়েছিলেন শাকিব খান। বাবা-ছেলের সেই আনন্দঘন সময়ের খুনসুটিও উঠে এসেছে প্রকাশ্যে।

ঈদের পর সাধারণত তারকাদের ব্যস্ততা কিছুটা কমে যায়। সেই সুযোগে ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেছেন অপু বিশ্বাস। বর্তমানে তারা অবস্থান করছেন সিঙ্গাপুরে।

মঙ্গলবার সকালে অপু বিশ্বাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নেন। ছবিগুলোতে দেখা যায়, মা-ছেলে ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্কে। সিংহমূর্তির পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে মা-ছেলের মুখে দেখা যায় আনন্দের ঝলক।

একটি ছবিতে আব্রামকে দেখা যায়, লাগেজের পাশে দাঁড়িয়ে নায়কের মতো স্টাইলে পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং নজর কাড়ে সকলের।

অপু ও আব্রামকে একসঙ্গে দেখে আবেগে ভেসেছেন ভক্তরা। তাদের প্রতি শুভকামনা জানিয়ে মন্তব্যের বন্যা বয়ে যায়। মা-ছেলের সৌন্দর্য ও বন্ধনের প্রশংসায় ভরিয়ে তোলেন অনুরাগীরা।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তান জয়কে সঙ্গে নিয়ে এক টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলেকে নিয়েই নিজের সংসার গুছিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা, বিশ্বনেতাদের সমালোচনায় জয়া আহসান

Next

সুহানার মা হচ্ছেন না দীপিকা?

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.