Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের ওপর জিহাদ ফরজ: মুফতি তাকি উসমানি

By আওয়াজ সিলেট
11/04/2025 1 Min Read
0

ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানসহ সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

তিনি বলেছেন, ফিলিস্তিদের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মাহর ওপর অবশ্য কর্তব্য। পাকিস্তানসহ সকল মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার মুফতি তাকি উসমানি এসব কথা বলেছেন।খবর জিয়ো নিউজের।

মুফতি তাকি উসমানি বলেন, আসল করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিনি মুজাহিদদের জন্য বাস্তবে কিছুই করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জান-মাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মাহর ওপর ফরজ।

তিনি বলেন, কালেমা পাঠ করা ৫৫ হাজারেরও বেশি মুসলিমকে নিহত হতে দেখে কি এখনো জিহাদ ফরজ হয়নি?

তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরায়েলকে ‘অবৈধ সন্তান’ বলেছিলেন। ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না।

মুফতি তাকি উসমানি বলেন, যখন আমাদের ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিই নেই, তখন কোনো অজুহাতের সুযোগ নেই। আর যখন ইসরাইল চুক্তি ভঙ্গ করছে, তখন আর চুক্তির বাধ্যবাধকতা রইলো না।

তিনি বলেন, মুসলিম জাতি প্রথম কিবলা রক্ষায় লড়াই করা মুজাহিদদের কোনো সহায়তা করতে পারেনি। আজ মুসলিম বিশ্ব শুধু প্রস্তাবনা আর সম্মেলন নিয়ে ব্যস্ত। মুসলিম উম্মাহর জিহাদের ঘোষণা দেওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তবুও বোমা হামলা চলছেই। ইসরাইলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Next

ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.