Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে ছয়তলা ভবন থেকে গৃহবধূর লাফ

By আওয়াজ সিলেট
01/04/2025 1 Min Read
0

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে সাবিহা সুলতানা (৩৭) নামের এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি ওই ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

সাবিহা সুলতানা সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি বিবাহিত, তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।

বাবার পরিবারের লোকজনের সঙ্গে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলা ভবনের ৬ তলারই একটি ফ্ল্যাটে থাকতেন সাবিহা।

নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি পদে চাকরি করেন।

পুলিশ জানায়- সকাল ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যায়। গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়- সকাল ৮টা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান- আপাদত এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেয়া হবে।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১; গুরতর আহত ২

Next

সিলেটের ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ভিড়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.