Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটের ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ভিড়

By আওয়াজ সিলেট
02/04/2025 2 Min Read
0
Updated on 04/04/2025

ঈদের ছুটিতে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের সাদাপাথরে পর্যটকদের ঢল নেমেছে। সিলেটের স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কোলাহলে মুখরিত ছিল সিলেটের অন্যতম এ পর্যটন স্পট।

মঙ্গলবার (১ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে মানুষজনের আনাগোনা শুরু হলেও বিকেলের দিকে লোকে লোকারণ্য হয়ে ওঠে। হৈহুল্লোড় ও জলকেলিতে এক অপূর্ব সুন্দর সময় কাটান এখানে ঘুরতে আসা মানুষ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদুল হক রবিন বলেন, আমি শাবিপ্রবির ছাত্র। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। গত রাতে আমরা পরিবার-পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসি। সকালে আমরা সাদাপাথর এলাকায় ঘুরতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের পরিবার ও আত্মীয়দের মুগ্ধ করেছে। এখানের জলকেলিতে আমরা প্রশান্তি পেয়েছি।

একইভাবে সাদাপাথর এলাকার সৌন্দর্যের প্রশংসা করেছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার বাসিন্দা জাবেদ হাসান আবদার। তিনি বলেন, সিলেটের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সাদাপাথর আমার কাছে সবচেয়ে পছন্দের। আমি আগেও বেশ কয়েকবার এখানে ঘুরেছি। এখানকার প্রকৃতি এক কথায় অসাধারণ। ঈদের ছুটিতে এখানে প্রচুর পর্যটক এসেছেন। প্রচুর পর্যটক পর্যটন কেন্দ্রকে মুখরিত করে রাখে।

এদিকে সাদাপাথর এলাকায় ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন। পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, পর্যটন কেন্দ্রে আসা মানুষের সার্বিক নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানকার থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। ঈদের মৌসুম হওয়ার কারণে আমরা ১২ জন আনসার মোতায়েন করেছি, সেই সঙ্গে থানা পুলিশের একটি টিম এখানে কাজ করছে। পর্যটকদের গাড়ি পার্কিং এরিয়াতে ট্রাফিক পুলিশ কাজ করেছে। নৌঘাট থেকে প্রায় দেড় হাজার নৌকা পর্যটন স্পটে গিয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটে ছয়তলা ভবন থেকে গৃহবধূর লাফ

Next

মৌলভীবাজার পর্যটকের পদচারণায় মুখরিত মাধবকুণ্ড জলপ্রপাত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.