রাশমিকা আমাকে যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল: সালমান

ঈদ উপলক্ষে আগামী ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই জুটিকে নিয়ে ভারতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সিনেমায় ২৮ বছরের রাশমিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সালমানকে। নায়ক-নায়িকার বয়সের এই বিশাল পার্থক্য নিয়েই মূলত তুমুল চর্চা হচ্ছে।