1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

ছাতকে সড়ক দু.র্ঘ.ট.না.য় দুই জন নি/হ/ত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ছাতকে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার  (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল,একটি ড্রাক ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র।

অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব