Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খেলাধুলা

ব্রাজিল ম্যাচ দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার

By আওয়াজ সিলেট
23/03/2025 1 Min Read
0

লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এক পয়েন্ট পেলেই মিলবে তাদের সমীকরণ। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। আগামী ২৬ মার্চের সে ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিশ্বকাপ নিশ্চিত করতে আরেকটু অপেক্ষা করতে হবে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিনে থাকা ব্রাজিল পরের ৫ ম্যাচে অন্তত দুই জয় পেলেই পৌঁছে যাবে বিশ্বকাপের মূল পর্বে।

২০২৬ বিশ্বকাপের তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সরাসরি বিশ্বকাপে খেলবে। আর স্বাগতিকদের বাইরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ জাপান। এবার তাদের সঙ্গী হতে পারে আর্জেন্টিনাও।

যদিও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের চোটাঘাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাউলো দিবালারা আগেই ছিটকে গেছেন। চোটশঙ্কায় রয়েছেন রদ্রিগো দে পল এবং লাউতারো মার্তিনেজও। আর উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় নিকোলাস গঞ্জালেসও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।

অন্যদিকে ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন। চোট পেয়েছেন মিডফিল্ডার গার্সনও। আর কার্ড সমস্যায় আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেসের।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিদেশ প্রবাসি মুকুলের লাশ শার্শার নিজ গ্রাম কায়বায় পৌছালো।

Next

ছাতকে সড়ক দু.র্ঘ.ট.না.য় দুই জন নি/হ/ত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.