Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধপ্রবন্ধসিলেট

মৌলভীবাজারে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ

By আওয়াজ সিলেট
18/03/2025 1 Min Read
0

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাসফিল্ডের সামনে গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রোববার (১৬মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।এসময় সড়কের দুই পাশের  যানবাহনগুলো আটকে ডাকাতি করে ডাকাতরা নিরাপদে চলে যায়।

শ্রীমঙ্গলের বাস যাত্রী শেখ আল নোমান জানান, আমি যে গাড়িতে ঢাকা থেকে আসছিলাম তার সামনের তিনটি গাড়িতে ডাকাতি শেষে যখন আমাদের গাড়িতে আসবে সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর লোক চলে আসাতে আমাদের গাড়িতে ডাকাতি হয়নি।

মো.জামাল নামে এক যাত্রী জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে ভয়াবহ ডাকাতি হচ্ছে। এ সময় আমরা সড়কে জ্যামে আটকা পড়ি। পুলিশকে কল দিয়েছি, পুলিশ আসছি আসছি বলেছে কিন্তু পুলিশ সময় মতো আর আসে নাই।

মনতোষ নামে শ্রীমঙ্গলের এক গাড়ি চালক চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন রশিদপুর গ্যাস ফিল্ডের সামেনে রাত ১১টা ২০ মিনিটে পৌঁছার পর দেখেন গাছ ফেলে ডাকাতি হচ্ছে, এনা বাস, কভার্ড ভ্যান, ড্রাম ট্রাকে ডাকাতি হচ্ছিল। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনা স্থলে যায় বলে তিনি অভিযোগ করেন।

তবে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সাইফুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আসতে আমাদের পাঁচ সাত মিনিট লেগেছে। তার দাবি রাত ১১টায় এঘটনা ঘটে। কোনো গাড়িতেই ডাকাতরা হাত দিতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

অল্প সময়ের ভেতরে সড়কে ফেলা গাছ কেটে সরিয়ে যান চলাচলের উপযোগী করে দেওয়া হয় বলেও জানান তিনি।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেট জেলার সাবেক এসপি মান্নান বরখাস্ত

Next

সেনাপ্রধান ৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আ.লীগ-বিএনপি-জামায়াতের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.