1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

সিলেট জেলার সাবেক এসপি মান্নান বরখাস্ত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।

রংপুর থেকে গ্রেফতার সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে ৯ ফেব্রুয়ারি বিকেলে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতানসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলনচলাকালে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান জেলার কোর্ট রেজিস্ট্রার জমশেদ আলম। তিনি জানান, এসপি মান্নানের বিরুদ্ধে সিলেটে কোনো মামলা নেই।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব