1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

শাজাহানপুরে হত্যার হুমকি দিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে খালুর ধর্ষণের শিকার হয়েছেন (৩৫) বছর বয়সী এক প্রতিবন্ধী নারী।অভিযুক্ত হাসান আলী (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ধর্ষিতার পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য প্রতিবন্ধী ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার এসআই মোস্তফা কামাল জানান, ভুক্তভোগী ঔ নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমানোর সময় তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করেন হাসান । এ সময় তিনি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং ছুরিকাঘাতে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী। এরপর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানালে পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব