1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

ভারতে ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসাবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে।

এর মধ্যে ২১ মিলিয়ন ডলার ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই)। যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

ট্রাম্প ও মোদির সাম্প্রতিক এক বৈঠকের কয়েকদিন পরেই এই সহায়তা বাতিলের ঘোষণা আসে। মার্কিন প্রশাসনের বাজেট কমানোর নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান বাতিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব