Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়প্রবন্ধ

যশোরে আ.লীগ নেতাসহ ৮ বাড়িতে আগুন, লুটপাট

By আওয়াজ সিলেট
13/02/2025 1 Min Read
0

যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জের ধরে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আনিসুর রহমানসহ ৮ জনের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সদর উপজেলার আবদুলপুর গ্রামে কয়েক দফা হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে-আবদুলপুর গ্রামের ইউপি মেম্বার আনিসুর রহমান, সাবেক মেম্বার মহসীন আলী, রমজান আলী, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, ইসরাফিল প্রমুখ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। যৌথ বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেছেন। লুট হওয়া ১১টি ছাগল ও ৮টি গরু উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামবাসীর মধ্যে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইউপি সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। এতে জখম হন হৈবতপুর গ্রামের বিএনপি ও যুবদলের চার নেতা।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে আবদুলপুর গ্রামে আনিসুর রহমান, মহাসিনসহ চারজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার সকালে ফের আবদুলপুর গ্রামে হামলা চালায় দেড় শতাধিক লোক। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পরিস্থিতি শান্ত করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

দক্ষিণ সুরমায় ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

Next

রামচরণের সন্তান নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্কের ঝড়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.