Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

দক্ষিণ সুরমায় ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

By আওয়াজ সিলেট
13/02/2025 1 Min Read
0

দক্ষিণ সুরমায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেতলী ইউনিয়নের লতিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা হচ্ছেন লতিবপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম  (৫০),আব্দুর রউফের মেয়ে লাকি বেগম (২৮), আব্দুর রউফ (৬০)। এর মধ্যে গুরুতর আহত লাকি বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রউফ ও আনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা যায়, একই বাড়ির সমুজ উল্লাহ ও আব্দুর রউফের মধ্যে ভূমি সংক্রান্ত কয়েকটি  মামলা মকদ্দমা চলে আসছিলো। সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক এক বছর জেল খেটে কিছুদিন পূর্বে বের হয়। গত সোমবার সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক, সমুজ উল্লাহর স্ত্রী আলছতা বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রউফের বসত ঘরে হামলা চালায়। এসময় আব্দুর রউফ,তার মেয়ে লাকি বেগম ও তার স্ত্রী আনোয়ারা বেগম আহত হন। এর মধ্যে লাকি বেগম গুরুতর আহত শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় আব্দুর রউফের ছেলে রাশেদ মিয়া বাদী হয়ে সমুজ উল্লাহ, তার ছেলে ফারুক, তার স্ত্রী আলছতা বেগমকে আসামী করে বুধবার দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এস আই স্বরূপ অনন্দ  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত লাকি বেগমকে দেখতে যান।

এ ব্যাপারে  দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শার্শায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৫ জন গ্রেফতার।

Next

যশোরে আ.লীগ নেতাসহ ৮ বাড়িতে আগুন, লুটপাট

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.