Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতপ্রবন্ধসিলেট

সিলেটে আ.লীগের আরও ৯জন নেতা কর্মী গ্রেফতার

By আওয়াজ সিলেট
12/02/2025 2 Min Read
0

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর কাজলশাহ ব্লক ডি-এর ৮৮ নং বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), একই বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ছড়ারপার এলাকার ৭৬ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), রায়নগর দর্জিপাড়া বসুধারার ৮৭ নং বাসার মৃত মুহিবুর রহমানের ছেলে ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), পশ্চিম পীরমহল্লার ১৪১ নং বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, শাহপরাণ থানাধীন মেজরটিলার জাহানপুর আবাসিক এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ নং ওয়ার্ড শাখার সদস্য ইয়ামিন আহমদ (২৪), সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি ১নং রোড এলাকার মো.লিলু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহেদ আহম্মদ (৪২), ও এয়ারপোর্ট থানাধীন পিরের গাঁও এলাকার বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫)।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এরআগে রোববার (৯ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে  ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটের শাহ আরেফিন সড়কে চাঁদাবাজি: ১৩ পুলিশ সদস্য ক্লোজড

Next

জমিকাণ্ডের সমাধানে যা জানালেন পপি ও তার মা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.