Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিকরাজনীতি

আগামী ১৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্য আওয়ামীলীগের মহাসমাবেশের ডাক

By আওয়াজ সিলেট
05/02/2025 2 Min Read
0

আগামী ১৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতাকর্মী,অঙ্গ সংগঠনসহ সকল স্তরের সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসী বাঙালিদের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আহবান জানোনো হয়েছে।এদিন শহীদ আলতাব আলী পার্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আওয়ামীলীগের মাসব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচি লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা  দেন। ১৬ ফেব্রুয়ারি বিকাল ২টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ও গত দুদিন হোয়াইট চ্যাপেল, ব্রিকলেনসহ পূর্ব লন্ডনের বিভিন্ন রাস্তায় লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জননেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী,সহসভাপতি মো. হরমুজ আলী, সহসভাপতি শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক খান, মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়া,  সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জু, মহিলানেত্রী মিফতা উন নূর, সমিরুন চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সৈয়দ সাদেক , যুবনেতা জামাল আহেমদ খান ও ছাত্রনেতা সারওয়ার কবিরসহ শতাধিক নেতাকর্মী। লিফলেট বিতরণে অংশ নেন আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, শ্রমিক লীগ, যুব লীগ,মহিলা লীগ, মাহনগর আওয়ামীলীগ ও শাখা সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতুবৃন্দ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সভা সঞ্চালনা করেন। সভায় ১৬ ফেব্রুয়ারি আওয়ামীলীগের ডাকে আলতাব আলী পার্কে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। নেতৃবৃন্দ বলেন, এদিন উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের আন্দোলনকে বেগবান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। মনে রাখতে হবে ঐক্যই শক্তি।

বর্তমান অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবীসহ আওয়ামীলীগের নেতাকর্মী হত্যা খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অরাজকতা সৃষ্টি, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন পথচারিদের মধ্যে, দোকানে ও বিভিন্ন অফিসে। গত পাঁচ মাস স্থবির হয়ে যাওয়া পূর্ব লন্ডনের বাঙালিপাড়ায় বাংলাদেশী রাজনীতির এ লিফলেট বিতরণ ছিল চাঙা হয়ে ওঠার প্রথম সূচনা। এ সময় মানুষের মধ্যে স্বতস্ফূর্ত ভাব পরিলক্ষিত হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, রাজবাড়ীতে জনতার হাতে আটক ৪

Next

বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : বিভাগীয় কমিশনার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.