1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

এত চুপ করে থাকা যায় নাকি: পরীমণি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমণির। তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরী মণি লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি।’

তিনি আরও লেখেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী—এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আর কী বলার আছে… এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’

শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব