Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতসিলেট

সিলেটে দক্ষিণ সুরমার রিজেন্ট পার্কে হামলার ঘটনায় মামলা

By আওয়াজ সিলেট
26/01/2025 1 Min Read
0

সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মোগলাবাজার থানায় মামলাটি করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। মামলায় ছয়জনের নামোলে­খসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর এর নেপথ্যে চাঁদাবাজির কথা বলেছিলেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল। কিন্তু অদৃশ্য কারণে ভোল পালটেছেন তিনি। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে একটি সভায় চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে রিসোর্টে অসামাজিক কাজের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান। তাছাড়া তিনি বৃহস্পতিবার করা মামলাটি তুলে নেওয়ার কথাও বলেন।

সভায় হেলাল বলেন, প্রশাসনের চাপে আমি মামলা দিতে বাধ্য হয়েছি। এলাকাবাসীর মাধ্যমে ঘটনার সমাধান হলে মামলা তুলে নেব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই ছয়জন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না তিনি বলতে পারেননি।

পুলিশের একটি সূত্র জানায়, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন-আবু সালেহ, আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ ও সুমন আহমদ। এর মধ্যে আবু সালেহ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আরও কয়েক আসামিও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

১৯ জানুয়ারি রিসোর্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করেন। কাজী ডেকে আটকদের মধ্যে ৮ জনকে বিয়ে দেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাণিজ্যমেলায় ছুটির দিনে উপচে পড়া ভিড়, যমুনার পণ্যে বিশেষ ছাড়

Next

রঙিন চাল ঝুঁকি কমাবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.