Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জীবনযাপনশিল্প-সাহিত্য

বাণিজ্যমেলায় ছুটির দিনে উপচে পড়া ভিড়, যমুনার পণ্যে বিশেষ ছাড়

By আওয়াজ সিলেট
25/01/2025 2 Min Read
0

ছুটির দিনে (শুক্রবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরে ক্রেতা-দর্শনার্থীর ঢল নামে। দুপুর থেকে হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী মেলায় প্রবেশ করতে থাকেন। এক পর্যায়ে মেলাপ্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

স্টলগুলোতে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বেচাবিক্রিও হয়েছে বেশ। এ কারণে সন্তুষ্ট ব্যবসায়ীরা। এদিকে যমুনার পণ্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

এদিকে বিপুল লোকসমাগমের কারণে কুড়িল-কাঞ্চন সড়ক এবং এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মেলায় আসা লোকজন।

বিকালে সরেজমিন দেখা যায়, স্টলগুলোতে পা ফেলার জায়গা নেই। মেলা প্রাঙ্গণের একপাশে কনসার্টের আয়োজন করা হয়েছে। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা নেচে-গেয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছেন।

রাজধানীর মিরপুর থেকে ঘুরতে আসা কামাল হোসেন নামে একজন বলেন, ‘ছুটির দিন হওয়ার অনেক লোকসমাগম। ভিড়ের কারণে মেলায় ঢুকতে কষ্ট হয়েছে। তবুও বন্ধুদের নিয়ে মেলা ঘুরে দেখেছি। খাবারের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। মেলার একপাশে কনসার্টের আয়োজন করা হয়েছে। এটা বেশ ভালো লেগেছে।’

বাণিজ্যমেলার পরিচালক বিবেক সরকার বলেন, ‘ছুটির দিন হওয়ায় অনেক লোকসমাগম হয়েছে। সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। আমরা আয়োজনের কোনো কমতি রাখি নাই। আমাদের প্রত্যাশা, বিগত সময়ের চেয়ে মেলা এবার অনেক বেশি ভালো হবে।’

এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ রয়েছে। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামিন, পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য এবং গৃহসজ্জার উপকরণ প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

ই-টিকেটিংয়ের ব্যবস্থা থাকায় আগে থেকেই ঘরে বসে টিকিট কেটে সহজেই মেলায় প্রবেশ করা যাচ্ছে। আবার কেউ কাটতে না পারলে মেলা প্রাঙ্গণে এসে বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন।

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যমুনার পণ্যে বিশেষ ছাড় :

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-রাইসকুকার, রেফ্রিজারেশন, মাইক্রোওভেন, ইলেকট্রনিক ওভেন, গ্যাস বার্নার, কারিকুকার, ইনফারেন্সকুকার, রুমহিটার, ভেন্ডার, মিক্সারভেন্ডার ও জুসার, টিভি, মোটরসাইকেল ইত্যাদি। এসব পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। প্রোডাক্ট ভেদে আমরা ১০-২৫ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। মোটরসাইকেলের ক্ষেত্রে ২৫ পার্সেন্ট দিচ্ছি। কিছু ইনোভেটটির প্রোডাক্টও আমরা নিয়ে এসেছি।

তিনি বলেন, টিভির ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপ গোয়িং একটা ১০০ ইঞ্চি টিভি নিয়ে এসেছি। তা ছাড়া ৫৫ ইঞ্চি, ৪৩ ইঞ্চি ও ৩২ ইঞ্চি টিভি রয়েছে। এছাড়া ১ টন, ১.৫ টন, ২টন টেকনোলজির ইমপ্রোস করা বিভিন্ন মডেলের কিছু এয়ারকন্ডিশন নিয়ে আসছি। সেখানেও ক্ষেত্রবিশেষ ১০-১২ পার্সেন্ট ডিসকাউন্ট আছে। ফ্রিজের ক্ষেত্র ১০-১৫ পার্সেন্ট এবং টিভির ক্ষেত্রে ২০ পার্সেন্ট ছাড় দিচ্ছি।

তিনি জানান, যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইসকুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলে একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রন ফ্রি পাচ্ছেন ক্রেতা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী সৌদি আরবের প্রতিষ্ঠান

Next

সিলেটে দক্ষিণ সুরমার রিজেন্ট পার্কে হামলার ঘটনায় মামলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.