Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

By আওয়াজ সিলেট
22/01/2025 1 Min Read
0

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে মঙ্গলবার মাছ বিক্রি নিয়ে দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন  ২  পুলিশ সহ  ৯ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রবিবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনায় ২ জন আহত হয়। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক  রণক্ষেত্রে পরিণত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও  যাত্রীবাহি যানবাহন আটকা পরে। বেলা ৩টার দিকে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

উভয় পক্ষকে শান্ত করতে সংঘর্ষ থামাতে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বিপর্যয়, সিলেটের শীর্ষ চার নেতাকে শোকজ

Next

দাবি না মানলে ২ ফেব্রুয়ারী থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.