Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতি

জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে: গয়েশ্বর

By আওয়াজ সিলেট
21/01/2025 1 Min Read
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে। তারা এমন ভাব করছে, যেন ইতোমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। আমরা মনে করি, ক্ষমতায় আনার মালিক জনগণ। সুষ্ঠু, অবাধ নির্বাচনই আমাদের একমাত্র দাবি।

রোববার সন্ধ্যায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়া শিশু একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকুড়ি ট্রফি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা চলছেই। তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার পক্ষে নয়। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর। এ সময় বরগুনা জেলা ও বেতাগী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Next

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৫৩ শিক্ষার্থী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.