Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসারা দেশ

নাটোরে ঘুসের ভিডিও ফাঁস এসআই প্রত্যাহার

By আওয়াজ সিলেট
20/01/2025 1 Min Read
0

নাটোর সদরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্ত এসআই আমিনুল ইসলামকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শনিবার রাতে ঘুস নেওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিকভাবে এসআই আমিনুল ইসলামকে নাটোর সদর থানা থেকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারে ধারণ করা এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবাপ্রার্থী সদর থানা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলামের সঙ্গে হাত মেলানোর ছলে ঘুস দেন। পরে আমিনুল ইসলাম ওই টাকা তার ড্রয়ারে রাখেন।

ভিডিওটি ধারণকারী মামুন হোসেন নামের আর এক ভুক্তভোগী জানান, তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন। এ সময় উপপরিদর্শক আমিনুল ইসলাম তার কাছে ঘুস দাবি করেন। এ সময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুস গ্রহণের একটি ভিডিও ধারণ করেন তিনি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাবা ডাক আর শুনা হলো না বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ রাকিবের

Next

সিলেটের দক্ষিণ সুরমায় রিসোর্টে অসামাজিকতা : ১৬ তরুণ-তরুণী আটক; ৮ জনকে বিয়ে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.