Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খেলাধুলা

খুলনাকে হারিয়ে ‘সপ্তম’ স্বর্গে রংপুর

By আওয়াজ সিলেট
14/01/2025 2 Min Read
0

রংপুর রাইডার্সের জয়রথ থামাতে পারল না খুলনা টাইগার্স। ১২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে জেতা ম্যাচ হাত ফসকে গেছে তাদের। এতে ৮ রানে ম্যাচ জিতে বিপিএলের চলতি আসরে টানা সপ্তম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স।

নুরুল হাসান সোহানদের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি খুলনার। মোহাম্মদ নাঈমের ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৮ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৯ রানের ইনিংস দুটিতে কক্ষপথেই ছিল দলটি।

চারে নেমে সমান দুটি করে চার-ছক্কায় ২৯ রান করেন আফিফ হোসেন। তবে মাহেদি হাসানের বলে আফিফ লেগ বিফোরের ফাঁদে পড়তেই শুরু হয় ধস। ৩ উইকেটে ১৬৫ থেকে খুলনা মুহূর্তেই পরিণত হয় ৯ উইকেটে ১৭৭-এ। আর তাতেই হার নিশ্চিত হয়ে যায় মিরাজদের।

রংপুরের পক্ষে সবচেয়ে কার্যকরী বোলার পাকিস্তানের আকিফ জাভেদ। ৪ ওভারে ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। দুটি করে উইকেট পান মাহেদি ও সাইফউদ্দিন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। তবে পাওয়ার প্লেতে তাদের শুরুটা হয় নড়বড়ে। ৩০ রান তুলতেই সাজঘরের পথ ধরেন স্টিভেন টেলর (১৩) ও সাইফ হাসান (৭)।

তৃতীয় উইকেটে ওপেনার তৌফিক খান তুষার এবং পাকিস্তানের ইফতিখার আহমেদ মিলে ৩০ বলে তোলেন ৪০ রান। তবে আবু হায়দার রনির বলে ক্যাচ তুলে দিয়ে ৩৬ রানে ফেরেন তৌফিক।

এরপরই শুরু হয় খুশদিল শাহর তাণ্ডব। খুলনার বোলারদের দুঃস্বপ্ন দেখিয়ে ৩৫ বলে ৪ চার এবং ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। আর ৫ চারে ৪৩ রান করে হাসান মাহমুদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইফতিখার। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে ৫৭ বলে গড়েন ১১৫ রানের জুটি।

তাদের জুটিতেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকা রংপুর। খুলনার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন দুই পেসার আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ।

এই জয়ে সাত ম্যাচ থেকে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রংপুর। আর পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে খুলনা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও আছে

Next

বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা মেয়ে আহত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.