Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

By আওয়াজ সিলেট
09/01/2025 1 Min Read
0

ধারনার চেয়েও দ্রুত এগিয়ে আসছে ভয়াবহ দাবানল। প্রাণভয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। দীর্ঘ যানজটে আটকে যাওয়া নিজেদের গাড়ি ফেলে দ্রুত হেঁটে যাচ্ছেন তাদের অনেকে। এখন পর্যন্ত দুই জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। প্রত্যক্ষদর্শীদের অনেকে এই অবস্থাকে বর্ণনা করেছেন বিপর্যয়ের কাহিনির ওপর হলিউডের নির্মিত কোনো চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে। খবর বিবিসির।

শুরুতে সাধারণ বনের আগুনের মতোই দেখা গেলেও ঝোড়ো বাতাসের কারণে এই আগুন স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) কয়েক ঘণ্টার ব্যবধানে ভয়াবহ দাবানলে রূপ নেয়। এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে আগুনের লেলিহান শিখা। ক্যালিফোর্নিয়ার এই শহরে জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ হলিউডের অনেক তারকার বাড়ি রয়েছে।

শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ঘেঁষে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের লেলিহান শিখা এগিয়ে আসায় এই মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার গাড়ির গতি অনেকটা স্থবির হয়ে পড়ে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিতর্ক, আলোচনা-সমালোচনা সঙ্গী করেই চলচ্চিত্রে নুসরাতের একযুগ

Next

শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.