1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা প্লাস্টিকের ব্যবহারে বড়লেখায় বিলুপ্তির পথে বাঁশ- বেতের কারুশিল্প রায়পুর সরকারি কলেজ শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ। ২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে — কয়ছর আহমেদ সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই।

‘বয়স কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হত’

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বলিউডের ব্যাডবয় হিসেবে পরিচিত সঞ্জয় দত্ত। তার ব্যক্তিগত জীবনও সিনেমার মতো। নারীযোগ, জঙ্গীযোগসহ নানা কেচ্ছাকাহিনীর ঝুড়ি যেন খল নায়কের জীবন।

বর্তমানে ঘর করছেন তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে। তবে একটা সময়ে দীপিকা পাড়ুকোনকেও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সঞ্জয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় নিজেই জানিয়েছিলেন, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি কুপোকাত তিনি।

সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়।

আগামী ৫ বছরে স্বামী সন্তান বাড়ি চান অভিনেত্রী

তার পরেই জানান, তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন।

তবে বিষয়টি সেসময় ভালোভাবে নেননি নেটিজেনরা। সঞ্জয়ের ওই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কড়া সমালোচনা করেন অনুরাগীরা। যদিও এ নিয়ে দীপিকা কোনো ধরণের মন্তব্য করেননি।

উল্লেখ্য, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার। তার পরে ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই বছরই মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব