Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

বিশেষ প্রতিবেদনসারা দেশ

শাজাহানপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন সাঈদী পুত্র শামীম সাঈদী

By আওয়াজ সিলেট
04/01/2025 2 Min Read
0

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন (রহ.) এর অবৈধ রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিনজন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন আন্তর্জাতিক খ্যাতিসমপন্ন মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ও ডোমন পুকুর গ্রামের তাদের স্ব স্ব পরিবারের বাড়িতে যেয়ে সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক কাওছার আলী,অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর আব্দুল মতিন, সেক্রেটারি আব্দুর রহমান, শাজাহানপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সহ দুশতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর অবৈধ রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে সাড়া দেশে ন্যায় বগুড়ার শাজাহানপুরে সর্বস্তরের জনসাধারণ পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাঝিড়া বন্দরে বগুড়া-ঢাকা মহাসড়কে হাজার হাজার জনসাধারণ অবস্থান নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকেন।

উক্ত মিছিলে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মোঃ মেহেরাব আলীর স্ত্রী মোছাঃ আজেনা বেগম, ডোমন পুকুর জায়দারপাড়া গ্রামের মোঃ হযরত আলী তোতার স্ত্রী মোছাঃ মনজিল বেগম ও একই এলাকার মৃত মনছের আলী জায়দারের স্ত্রী মোছাঃ আকলিমা বেগম পুলিশের গুলিতে নিহত হন এবং সেই সময়ে প্রায় পাঁচ শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাগআঁচড়া ইউনাইটেড মাঃবিঃয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Next

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘ’টনায় ৩৮ জনের প্রা’ণহানি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.