1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা প্লাস্টিকের ব্যবহারে বড়লেখায় বিলুপ্তির পথে বাঁশ- বেতের কারুশিল্প রায়পুর সরকারি কলেজ শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ। ২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান অভিযান, টার্গেট দেড় লাখের কাছাকাছি শিশু শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে — কয়ছর আহমেদ সিলেটের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই।

রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন,দোয়া চাইলেন সাজু চৌধুরী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি:- আগামী রোববার (২৯ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার এম্বুলেন্সে করে দেহাবশেষ সিলেটে নেয়া হবে।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা ও দোয়া মাহফিলের জন্য এম্বুলেন্সটি অবস্থান করবে। এরপর এম্বুলেন্সটি দেহাবশেষ নিয়ে কানাইঘাটের সড়কের বাজার যাবে। মুক্তিযোদ্ধার মর্যাদায় ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর জানাযা ও দাফনে অংশ নিতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন হারিছ চৌধুরীর আপন চাচাতো ভাই গণ অধিকার পরিষদ,কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী।

আবুল মনসুর সাজু চৌধুরী বলেন, অনেক ইচ্ছে ছিলো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো,কিন্তু সঠিক সময়ে বিমানের টিকিট মেলানো সম্ভব হয়নি। আমার ভাই হারিছ চৌধুরী মানুষের জন্যে রাজনীতি করে গেছেন। নীরবে সিলেটের উন্নয়ন করে গেছেন। কানাইঘাটের মানুষকে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব