1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

আরাফাত রহমান শাহ::- সিলেটে ওলিকুলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) সফরসঙ্গী ও ৩৬০ আউলিয়ার অন্যতম ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম(রহ.) মাজার শরীফে এবার বার্ষিক ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে।

প্রতি বছর ২রা, ৩রা ও ৪ঠা জানুয়ারি বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়। যা চিরাচরিত প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হলেও এবার পবিত্র ওরশ সংক্ষিপ্ত করা হবে। ২০২৫ সালের ২রা জানুয়ারি, রোজ বৃহস্পতিবার বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর গিলাফ ছড়ানো, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

দূরদূরান্ত থেকে যারা মাজার শরীফে কাফেলা ও মাজার সংলগ্ন বিভিন্ন স্থানে দোকানপাট দেয়ার জন্য আসেন, তাদের না আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বিধিনিষেধ দেওয়ার পরও যারা এ ধরনের কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের কোনো দায় মাজার কর্তৃপক্ষ নিবেন না।

বিষয়টি দরগাহ-ই হযরত শাহ মালুম (রহ.) মাজারের খাদেম মো. আবুল হোসেন শাহ ও মো. রাসেল আহমদ শাহ নিশ্চিত করে সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব