হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) দাসের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার।
সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতা-কর্মীদের পারস্পরিক সমন্বয় এবং তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।