হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর সঙ্গে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুজানগর ইউনিয়নের সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -১ বড়লেখা- জুড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু এম পি।
বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
সভায় সভাপতিত্ব করছেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমেদ। উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হুসেন, জেলা মহিলা দল নেত্রী আমিনা বেগম ডলি, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল জব্বার প্রমুখ।
এছাড়াও সুজানগর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেছেন সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বক্ত মুছা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহিবুর রহমান সেবুল।